ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে শীর্ষে কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৮ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে রবি আজিয়াটার আজ ৮ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ৮ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেড।
এছাড়া আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লাভেলো আইসক্রিম, জিপিএইচ ইসপাত, খান ব্রাদার্স, সানলাইফ ইন্সুরেন্স, আইসিবি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments