ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ১৩ জানুয়ারি, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে খান ব্রাদার্সের ২১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ফাইন ফুডসের ১৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আফতাব অটোমোবাইলস, অগ্নি সিস্টেমস, স্কয়ার ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, রবি আজিয়াটা, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.



























Recent Comments