ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সানলাইফ ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বিএটিবিসি‘র ১১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, রবি, অগ্নি সিস্টেমস, ফু ওয়াং সিরামিক, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক এবং মুন্নু ফেব্রিকস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments