ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৪ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বিচ হ্যাচারির ১৩ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, খান ব্রাদার্স, অগ্নি সিস্টেমস, ইস্টার্ন লুব্রিকেন্টস, ফাইন ফুডস, স্কয়ার ফার্মা ও মাগুড়া মাল্টিপ্লেক্স পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments