ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৪৬ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সি পার্ল বিচের ১৭ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং তৌফিকা ফুডসের ১৫ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: সূচকের উত্থানে সপ্তাহ পার করলো পুঁজিবাজার
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, গ্রামীনফোন, খান ব্রাদাস্, ব্রিটিশ আমেরিকান টোবাকো, প্রাইম ব্যাংক, বীচ হ্যাচারি এবং বেস্ট হোল্ডিংস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments