ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২০ জুলাই, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৩০ কোটি ৮৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সি পার্ল বিচের ২২ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ব্র্যাক ব্যাংকের ২০ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রেনেটা, খান ব্রাদার্স, লাফার্জহোলসিম, আইডিএলসি ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, একমি ল্যাবরেটরিজ এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।
আরও পড়ুন: এসবিএসি ব্যাংকে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments