ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড । কোম্পানিটির ১৯ কোটি ৬২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড । কোম্পানিটির ১৮ কোটি ৯৭ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৭ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি ।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেক লিমিটেড , টেকনো ড্রাগস লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং ফাইন ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডেটকম/অ





























Recent Comments