ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (০১ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৪৪ কোটি ০৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৮ কোটি ১৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৯ কোটি ৬৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিবিএস ক্যাবলস পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংক পিএলসি, গোল্ডেন সন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লি: (আরডি ফুড), নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি (বিবিএস) এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম



























Recent Comments