ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড । কোম্পানিটির ২৭ কোটি ৬৩ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এম.এল. ডাইং লিমিটেড। কোম্পানিটির ২২ কোটি ৪৯ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৭ কোটি ৭১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইটি কনসালটেন্টস লিমিটেড ।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, মালেক স্পিনিং মিলস্ পিএলসি এবং টেকনো ড্রাগস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments