ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৬৯ কোটি ২০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম কটন মিলস লিমিটেড। কোম্পানিটির ৪৭ কোটি ১৯ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৪৫ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইটি কনসালটেন্টস লিমিটেড ।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, মালেক স্পিনিং মিলস্ পিএলসি, এম.এল. ডাইং লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি ।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments