ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩৬ কোটি ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৬ কোটি ৮৯ লাখ ০৬ হাজার টাকার। এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ২৬ কোটি ২৩ লাখ ০২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সি পার্ল বিচ রিসোর্ট, ইউনিক হোটেল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রূপালি লাইফ ইন্সুরেন্স, নাভানা ফার্মাসিউক্যালস, আমরা নেটওয়ার্ক লিমিটেড এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments