ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৪২ কোটি ২০ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩০ কোটি ৭১ লাখ ০৪ হাজার টাকার। এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ কোটি ০৯ লাখ ০৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments