ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ১৭ কোটি ৭০ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৭ কোটি ৩২ লাখ ০৪ হাজার টাকার। এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ১৬ কোটি ৭৩ লাখ ০৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রুপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এডভেন্ট ফার্মা, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জেএমআই হসপিটাল এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments