ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৬৪ কোটি ৩৬ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৪০ কোটি ০১ লাখ ০৬ হাজার টাকার। এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস ২৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লুব-রেফ বাংলাদেশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন , সী পার্ল বীচ রিসোর্ট, ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি, রুপালী লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেসন নেক্সট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments