ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৪৮ কোটি ২৮ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩৭ কোটি ৫০ লাখ ০৪ হাজার টাকার। এবং আরডি ফুড লিমিটেড ৩৬ কোটি ৭৯ লাখ ০৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদাস, মিডল্যান্ড ব্যাংক, ইয়াকিন পলিমার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন, এডভেন্ট ফার্মা এবং রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

























Recent Comments