ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৩ কোটি ২৮ লাখ ০৫ হাজার টাকার। এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড ১৯ কোটি ২১ লাখ ০২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল, গ্রীন ডেল্টা, এমারল্ড অয়েল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments