ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৩ কোটি ৬৭ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৯ কোটি ১৬ লাখ ০৪ হাজার টাকার। এবং জেমিনী সী ফুড ১১ কোটি ৪৪ লাখ ০৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স, আলিফ ইন্ডাস্ট্রিস, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ এবং লিগাসি ফুটওয়ার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments