ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩৩ কোটি ১৬ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৬ কোটি ১১ লাখ ০৫ হাজার টাকার। এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৭ কোটি ৬৩ লাখ ০১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনী সী ফুড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রুপালি লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লিগাসি ফুটওয়ার, বেক্সিমকো গ্রীন সুকুক এবং আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments