ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ৫০ কোটি ২৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আই পি ডি সি ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকার।
২৮ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মা, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিডিকম অনলাইন, রিং শাইন টেক্সটাইল, ফু-ওয়াং ফুডস, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments