ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির ৬৯ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৪৪ কোটি ৯২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৩৬ কোটি ৫২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিং লিমিটেড , আইটি কনসালটেন্টস লিমিটেড, জেনেক্স ইনফোসিস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments