ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৫ জুন) ডিএসইতে সবোর্চ্চ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির ৪৬ কোটি ১ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ৩৫ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩২ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফীড মিল লিমিটেড।
এছাড়াও ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট, মালেক স্পিনিং মিলস, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি এবং প্রগতি ইন্সুরেন্স পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments