ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ নভেম্বর, সোমবার সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৪৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এবং ওরিয়ন ফার্মার ২৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় ও নাভানা ফার্মার ১৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন লেনদেনের শীর্ষ ১০ তালিকায় আরোও রয়েছে ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার মিল, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আমরা নেটওয়ার্কস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments