রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআজ শুরু ইউসিবির রাইট শেয়ারের আবেদন
spot_img
spot_img

আজ শুরু ইউসিবির রাইট শেয়ারের আবেদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ রোববার থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) রাইট শেয়ারের আবেদন গ্রহণ শুরু হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউসিবির রাইট শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীরা ২৩ আগস্ট ২০২৬ থেকে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে প্রায় ৭৭৫ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেয়েছে ব্যাংকটি। গত ৭ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় ইউসিবির এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির অনুমোদন অনুযায়ী, ইউসিবি ১০ টাকা অভিহিত মূল্যের মোট ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

বিদ্যমান শেয়ারহোল্ডাররা প্রতি দুটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার কেনার সুযোগ পাবেন। অর্থাৎ, রাইট শেয়ার ইস্যু হবে ১:২ অনুপাতে। এর মাধ্যমে ব্যাংকটি মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহ করবে।

বিএসইসি জানিয়েছে, রাইট শেয়ার বিক্রি থেকে পাওয়া অর্থ ইউসিবি তাদের নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments