ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হামিদ ফেব্রিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬৭ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৮৯৭ বারে ১ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ১৯৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের বৃদ্ধি পেয়েছে ২৩ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৭৪৫ বারে ১ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৬৮৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আরগন ডেনিমের দর বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৭৮ বারে ১৯ লাখ ১২ হাজার ৫৮৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তসরিফা ইন্ডাস্ট্রিজের ১১.৯৬ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১০.৫৩ শতাংশ, সায়হাম কটনের ১০ শতাংশ, এস্কয়ার নিটের ৯.৯৭ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৯.৯৫ শতাংশ, এএফসি এ্যগ্রোর ৯.৯০ শতাংশ এবং সিমটেক্সের শেয়ার দর ৯.৮৯ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments