ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি ১২ হাজার ২২ বারে ২ কোটি ৯৫ হাজার ৮৩৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৪২ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিএসআরএম লিমিটেডের বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮৫২ বারে ১৭ লাখ ৬৫ হাজার ৪৮২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা অরিয়ন ফার্মার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৬৬৫ বারে ৭২ লাখ ৩৬ হাজার ৪৬৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৯ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার টেক্সটাইলের ৪.২২ শতাংশ, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৪.০৫ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৪.০০ শতাংশ, আরএকে সিরামিকসের ৩.৯৮ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৩.৬৯ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৩.১৩ শতাংশ এবং কেডিএস এক্সেসরিসের শেয়ার দর ৩.০৬ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments