শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আজ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী
spot_img
spot_img

আজ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ ২০ মার্চ। এ উপলক্ষে আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন, অন্যান্য সমমনা সংগঠন বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে।

সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। পাঁচ পৃথক মেয়াদে ১২ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০১৩ সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মারা যান।

জিল্লুর রহমানের জন্ম কিশোরগঞ্জ জেলার ভৈরবে ১৯২৯ সালের ৯ মার্চ। রাজনীতিবিদ, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী জিল্লুর রহমান ওয়ান ইলেভেনের সময় দলকে ঐক্যবদ্ধ রাখতে দক্ষতার পরিচয় দেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি আইন জারির মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রেফতার হলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ দলীয় সরকার গঠন হলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া স্বাধীনতার পর তিনি তিন বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তার সহধর্মিণী মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী বেগম আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট দলীয় জনসভায় গ্রেনেড হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন। তাদের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বর্তমানে স্থানীয় সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments