ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ। কোম্পানিগুলো হলো : প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম আজ ২৭ তারিখ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম আজ ২৭ তারিখ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম আজ ২৭ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments