মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআটকে গেল বেলিংহামবিহীন রিয়াল
spot_img
spot_img

আটকে গেল বেলিংহামবিহীন রিয়াল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইনজুরিতে জুড বেলিংহাম। তাকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের বিপক্ষে জিতলেও লিগ ম্যাচে আটকে গেছে রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচ খেলা ভিনিসিয়াস জুনিয়র কিংবা বেঞ্চ থেকে নামা রদ্রিগোরা জেতাতে পারেননি লস ব্লাঙ্কোসদের।

রোববার রায়ো ভালকানোর বিপক্ষে ম্যাচে শুরুতেই লিড নিয়েও ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের ৩ মিনিটে গোল করেন রিয়ালের বেঞ্চ গরম করা স্ট্রাইকার হোসেলু। ভিনি, রদ্রিগো কিংবা বেলিংহামের ইনজুরিতে একাদশে সুযোগ পাওয়া স্প্যানিশ স্ট্রাইকারের ওই গোলের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে রায়ো ভালকানো।

ম্যাচের ৭০ মিনিটে ব্রাহিম দিয়াজের বদলি হয়ে নামেন রদ্রিগো। জয়সূচক গোল তিনিও পাননি। কামাভিঙ্গার বদলি করে টনি ক্রুসকে নামানো হলেও লাভ হয়নি। এই ম্যাচে দুই পয়েন্ট হারালেও এক ম্যাচ বেশি খেলে দুইয়ে থাকা জিরোনার চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে রিয়াল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments