সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আট জেলায় বেড়েছে তাপদাহের তীব্রতা
spot_img
spot_img

আট জেলায় বেড়েছে তাপদাহের তীব্রতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের ওপর দিয়ে তিনদিন ধরে  বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। প্রথম দিকে চার জেলায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে ছড়িয়ে পড়েছে ৮ জেলায়। এক্ষেত্রে বেড়েছে তাপের তীব্রতা। যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। গতকাল ১৮ মে, সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় তা ছাড়াও রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। বর্তমানে মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, যশোর ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ বা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

আগামীকাল শুক্রবার, ২০ মে নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে। বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বাড়বে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments