বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআন্তর্জাতিক নারী দিবসে সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা দিল ইউসিবি
spot_img

আন্তর্জাতিক নারী দিবসে সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা দিল ইউসিবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে সফল উদ্যোক্তা নারীদের সম্মাননা প্রদান করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

পিএলসি (ইউসিবি)। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দ হাসনাইন মামুন সকলকে স্বাগত জানিয়ে বলেন,
আজকের এই অনুষ্ঠান নারী উন্নয়ন, ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে আমাদের নারী সহকর্মীদের অসামান্য অবদানকে সম্মান জানানোর অনুষ্ঠান।

অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ তাঁর বক্তব্যে নারী কর্মীদের কর্মনিষ্ঠার প্রশংসা করেন এবং ব্যাংকিং খাতের উন্নয়নে নারীদের সমান অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের নারী উদ্যোক্তাদের অদম্য সাহসিকতার গল্প তুলে ধরা হয়। নারী ক্ষমতায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল দুই নারী উদ্যোক্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপ- ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো: আবদুল্লাহ আল মামুন।

সম্মাননা পাওয়া উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন ফ্যাশন প্যালেস–এর স্বত্বাধিকারী লতা কুন্ডু, যিনি ১৯৯৯ সালে গাউসিয়া মার্কেটকে কেন্দ্র করে নারীদের থ্রি-পিস ও রেডিমেড পোশাকের ব্যবসা শুরু করেন। শুরুর সময় নানা সীমাবদ্ধতা, পুঁজি সংকট এবং সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি ধীরে ধীরে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। আজ তার প্রতিষ্ঠানের চারটি শোরুম রয়েছে এবং এটি একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। তিনি বলেন, একজন নারী উদ্যোক্তার পথ সহজ নয়—কিন্তু লক্ষ্য ঠিক রেখে নিরলস পরিশ্রম করলে সব বাধা অতিক্রম করা সম্ভব। একইভাবে মানবী বুটিকের উদ্যোক্তা সাইয়েদা সোনিয়া পিংকি ২০০৯ সালে নারীদের বুটিক পোশাক তৈরির ব্যবসা শুরু করেন। শুরুতে ছোট পরিসরে কাজ শুরু করলেও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে ধীরে ধীরে তিনি তার প্রতিষ্ঠানকে একটি পরিচিত নাম হিসেবে গড়ে তুলেছেন। তার মতে, নারী উদ্যোক্তাদের এগিয়ে যেতে হলে সৃজনশীলতা, মানসম্মত পণ্য নিশ্চিত করা এবং গ্রাহকের আস্থা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্যোক্তাদের অভিজ্ঞতায় উঠে এসেছে—হাজারো প্রতিকূলতা থাকলেও সাহস, অধ্যবসায় এবং সঠিক সহায়তা পেলে নারীরা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও শক্ত অবস্থান তৈরি করতে পারে। তাদের মতে, ব্যাংকের আর্থিক সহায়তা ও আস্থা নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর ইউসিবির সহায়তা তাদের ব্যবসাকে আরও শক্ত ভিত্তি দিয়েছে।

অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল ইউসিবি’র নারী কর্মীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি এবং নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময়। এই পর্বের মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্পগুলো উঠে আসে।

অনুষ্ঠানের শেষ অংশে ব্যাংকের উর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে নারী কর্মীদের একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments