মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআফগানদের পরিকল্পনায় ডিফেন্ডার বিশ্বনাথ
spot_img
spot_img

আফগানদের পরিকল্পনায় ডিফেন্ডার বিশ্বনাথ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাঠের মতো মাঠের বাইরেও সিরিয়াস বিশ্বনাথ ঘোষ। অবসর পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হন। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে অবসর সময় উপভোগ করেন। গতকাল কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলনেও তাদের নিয়ে আসেন এ ডিফেন্ডার। খেলা দেখলেও এবারই প্রথম বিশ্বনাথের অনুশীলনের সময় মাঠে উপস্থিত ছিল তাঁর পরিবার। কন্যাকে কোলে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরগুলোও গুছিয়ে দিয়েছেন বদলে যাওয়া বিশ্বনাথ।

পরিবার নিয়ে কথা বলার পরই আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনা জানান তিনি। সেটা বলতে যাওয়ার আগেই বিশ্বনাথ শুনেছেন, তাঁকে আটকাতে ছক কষছেন আফগানিস্তান কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। প্রতিপক্ষ কোচের কাছ থেকে নিজের প্রশংসা পেলেও বসুন্ধরা কিংসের এ ডিফেন্ডার তা নিয়ে ভাবছেন না। ‘আমি সবসময় চেষ্টা করি মাঠে সেরাটা দিতে। আমি যতটুকু সময় মাঠে থাকি, ততক্ষণ সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এখন তিনি (আফগানিস্তান কোচ) ভয় পান কিংবা কী দেখে ভয় পান, সেটা আমি জানি না। আমি যদি মাঠে নামার সুযোগ পাই। ধ্যানজ্ঞান থাকবে একটাই, যেন টিমের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি।’

৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দুটি খেলতে দু’দিন আগেই ঢাকায় এসেছেন আফগানরা। সোমবার অনুশীলনও করেছেন তারা। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বিশ্বনাথের পারফরম্যান্সে সবাই মুগ্ধ হয়েছিলেন। কিংস অ্যারেনায় সাফের সেই বিশ্বনাথকে দেখতে চান সবাই, নতুন কোনো রূপে নয়, ‘আমার রূপ একটাই; আমি ফুটবলার, আমি বিশ্বনাথ। আমি নতুন করে কোনো কিছু করিনি। মাঠে যেরকম ফুটবল খেলি, সেটাই আফগানিস্তানের বিপক্ষে খেলার চেষ্টা করব।

অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের প্রস্তুতি আফগানিস্তান ম্যাচ। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চাওয়া অনুযায়ী অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষ এনেছে বাফুফে। ‘আমরা আফগানিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ চেয়েছিলাম। যাতে করে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচের প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারি। সবাই জানেন, মালদ্বীপ কঠিন প্রতিপক্ষ। বড় পরীক্ষার জন্য আমরাও প্রস্তুত’ বলেন ক্যাবরেরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments