বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে আল-মদিনা ফার্মা
spot_img
spot_img

আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে আল-মদিনা ফার্মা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আফগানিস্তানের কোম্পানি হেজাজ লিমিটেডের কাছ থেকে আবারো ওষুধ রপ্তানির কার্যাদেশ পেয়েছে ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আল মদিনা ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানের কোম্পানি হেজাজ লিমিটেডের পক্ষ থেকে নতুন একটি রপ্তানি আদেশ পেয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে আল-মদিনা ফার্মাসিউটিক্যালসকে ৭৬ হাজার ১৪২.৬৮ মার্কিন ডলার মূল্যের একটি আদেশটি গ্রহণ করা হয়েছে।

এ আদেশের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কোম্পানিটির রপ্তানি কার্যক্রম আরো সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন এই চুক্তি প্রতিষ্ঠানটির বৈদেশিক মুদ্রা আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশা করা হচ্ছে।

এর আগেও আল-মদিনা ফার্মাসিউটিক্যালস হেজাজ লিমিটেডে থেকে ১ লাখ ২৩ হাজার ২১৮ ডলারের পণ্য রপ্তানির কার্যাদেশ পেয়েছে।

আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২৩ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ২০ কোটি ৪০ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৪০ লাখ। এর মধ্যে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকেদের হাতে ৬৯.৮৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫.৪৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৪.৬৬ শতাংশ শেয়ার রয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments