বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণআবারও ৫ হাজারের নিচে সূচক
spot_img
spot_img

আবারও ৫ হাজারের নিচে সূচক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বেশ কয়েকদিন ধরে পুঁজিবাজারে টানা উর্ধ্বমুখী প্রভাব বিরাজ করেছে।বহুদিন ধরেই বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল সূচক ৫ হাজার ছাড়াবে।সেই প্রত্যাশার প্রতিফলনও ঘঠেছিল। সূচক ৫ হাজার অতিক্রমও করেছিল। কিন্তু আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার বিনিয়োগকারীদের সেই প্রত্যাশার অবসান ঘঠলো।  ডিএসই’র মূল সূচক আবারও ৫ হাজারের নিচে নামলো। এর পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৯ সেপ্টেম্বর  ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২১.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৮২.৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২৫.৫৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭০৫.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৩৯৫টি শেয়ার ১ লাখ ৭১ হাজার ৬৫১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৫৩ কোটি ৪১ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে  ০.৬৪ শতাংশ বা ৩২.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৩.৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১৩১.০৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২১.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭১২.৬১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৫৪টির, কমে ১৫১টির এবং অপরিবর্তিত থাকে ৫১টির। সারাদিনে ডিএসইতে ৩৫ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ৬২২টি শেয়ার ১ লাখ ৭৮ হাজার ৮১৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৭৯ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৬ কোটি ৪৯ লাখ ১৭ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৯ শতাংশ বা ৪২.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৫৭.১৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.২৯ শতাংশ বা ২৫.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৫৭.১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ৯১০ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২০ কোটি ১০ লাখ ১৩ হাজার ৩০৩ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার ৬০৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments