ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) স্থগিত ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচিত সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৯, ২০২০ এবং ২০২১ সালের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
গত ২৬ জুলাই, ২০২৩ তারিখ কোম্পানিটি বোর্ড সভার তারিখ ঘোষণা করে। কোম্পানির ঘোষণা অনুযায়ী পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ০৩ আগস্ট, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
এর আগে ৪ এপ্রিল, ২০২৩ তারিখ কোম্পানিটি উক্ত সভার জন্য তারিখ ঘোষণা করে। এই সভা হওয়ার কথা ছিলো ১১ এপ্রিল, ২০২৩ তারিখ বিকেল ৩ টায়। পরবর্তিতে ৯ এপ্রিল, ২০২৩ তারিখ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আলোচিত সভা স্থগিত ঘোষণা করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments