ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে মাইনাস ৩ টাকা ১৭ পয়সা। যা গত বছর ছিলো মাইনাস ১২ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ-ফ্লো ছিলো ৭০ পয়সা।যা গত বছর ছিলো ৪ টাকা ২১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৪৬ পয়সা। যা গত বছর ছিলো ২১ টাকা ৭৩ পয়সা।
কোম্পানিটির এজিএম ও রেকর্ড ডেটের তারিখ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments