ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আমরা টেকনোলজিস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ ক্যাশ ও বাকী ৬ শতাংশ বোনাস। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৩৮ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments