ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আমরানেটের পরিচালনা পর্ষদের দুটি সভার সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৭ আগস্টের পরিবর্তে আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সভা দুটি অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। এর আগে সভাটি ২৭ আগস্ট ২০২৬ বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ওই সভায় অ ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
অন্যদিকে, অপর আরেকটি বোর্ড সভার তারিখও পরিবর্তন করা হয়েছে। সভাটি আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এ সভা ২৭ আগস্ট ২০২৬ বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অনুষ্ঠিতব্য বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিক, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক এবং ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments