শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআমরা বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিতে আগ্রহী: রবির সিইও
spot_img
spot_img

আমরা বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিতে আগ্রহী: রবির সিইও

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের পর্ষদ বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিতে আগ্রহী। তবে শুধুমাত্র ১টি বছর দিয়ে বিবেচনা করা ঠিক হবে না। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রবির ডিভিডেন্ডে না দেয়ার বিষয়টি প্রত্যাশা করেনি।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ২০২০ সালের লভ্যাংশ সংক্রান্ত পর্ষদ সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহতাব উদ্দিন বলেন, আমাদের যে পরিমাণ মুনাফা হয়েছে, তাতে করে অর্ধেক মুনাফা লভ্যাংশ আকারে দিতে গেলে হয়তো ১.৬৭ শতাংশ হারে দিতে পারতাম। আর পুরোটা দিতে গেলে ৩.৩৩ শতাংশ হতো। এটা অল্প লভ্যাংশ দিয়ে সবাইকে খুশি করতে পারতাম কিনা, বিষয়টি পর্ষদ সভায় আলোচনা হয়েছে। এছাড়া লভ্যাংশ না দেওয়ার কারন হিসেবে রয়েছে কোম্পানির পূণ:বিনিয়োগ করার বিষয়টি।

শুধুমাত্র সাধারন বিনিয়োগকারীদের ক্ষেত্রে লভ্যাংশ ১০ শতাংশ দেওয়া সমস্যা হতো না এমন প্রশ্নে রবির সিইও বলেন, অন্যরা কিভাবে লভ্যাংশ দেয়, তার সঙ্গে আমরা তুলনায় যাব না। আমাদের উদ্যোক্তা/পরিচালকেরা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন কোম্পানিতে। কিন্তু ২০১৪ সালের পরে লভ্যাংশ নেন নাই। তারপরেও পর্ষদে শুধুমাত্র সাধারন বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ দেওয়া যায় কিনা, বিষয়টি উপস্থাপন করেছিলাম।

একই প্রসঙ্গে কোম্পানি সচিব শাহেদুল আলম বলেন, আমরা শেয়ারবাজারে এসেছি ২০২০ সালের শেষ সপ্তাহে। কিন্তু লভ্যাংশ ঘোষণা করতে হতো পুরো বছরের উপর। এটাও একটা লভ্যাংশ ঘোষণা না করার কারন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments