
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মিথ্যা তথ্য, ভুয়া আর্থিক প্রতিবেদনসহ প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) বিভিন্ন শর্ত ভঙ্গ করে অনিয়ম করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান কটন ফাইব্রাস লিমিটেডকে ৩ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া কোম্পানিটির ৭৩ কোটি টাকা স্থায়ী আমানতের লিয়েনও বাতিল করে নিয়ন্ত্রক সংস্থা। এদিকে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার কারণে আমান কটনের নিরীক্ষক এটিএ খান অ্যান্ড কো: চ্যাটার্ড অ্যাকাউন্টসকে ১০ লাখ টাকা জরিমানা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ অনুষ্ঠিত বিএসইসির ৮০৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমান কটন ফাইব্রাস আইপিও অর্থের যথাযথ ব্যবহার করেনি। আইপিও অর্থ দিয়ে কোন জয়েন্ট ভেঞ্চার, সাবসিডিয়ারি কোম্পানি বা অ্যাকুজিশন সংক্রান্ত কোন বিষয়ে বিনিয়োগের কোন উদ্দেশ্য ছিল না। কোম্পানির আর্থিক প্রতিবেদনে নির্ভুল ও সত্য প্রতিবেদন দাখিল করা হয়নি। বিশেষ নিরীক্ষককে কোম্পানির পক্ষ থেকে কোন সহায়তা করা হয়নি। প্রয়োজনীয় ডকুমেন্টস ছাড়া বিপুল পরিমাণ অর্থ রিলেটেন পার্টি ট্রান্সজেকশন করা হয়েছে। উল্লেখিত অনিয়মের কারণে আমান কটন ফাইব্রাসকে ৩ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় বিএসইসি। এছাড়া কোম্পানির অডিটরকেও মিথ্যা তথ্য দেওয়ার কারণে ১০ লাখ টাকার আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments