ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনয় দিয়ে বেশ আলোচনা তৈরি করলেও ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করতে পারেননি অনন্যা। তার শেষ মুক্তি পাওয়া ‘লাইগার’ সিনেমাটিও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। এমনকি ওটিটিতে মুক্তি পাওয়া ‘গেহরাইয়াঁ’ সিনেমাটি নিয়েও দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছিল।

এরইমাঝে নতুন প্রেমিককে নিয়ে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে আলোচনায় এলেন অনন্যা। এমনকি করণ জোহরের শোতে অনন্যা জানিয়েছিলেন, আদিত্যকে তার পছন্দ। এরপর মণীশ মালহোত্রা দীপাবলির পার্টিতেও দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। আদিত্য রায় কাপুরের সঙ্গে যে গোপনে প্রেম করছেন সেই গুঞ্জন বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে।
এবার অনন্যা পরিবারের সাথে কাতার গিয়েছিলেন বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখতে। কিন্তু পরিবারের সঙ্গেই সেখানে অনন্যা পাণ্ডেকে সঙ্গ দিতে দেখা গেছে তার বিশেষ বন্ধু। আর সেই ছবি দেখেই অনুরাগীরা গুঞ্জন শুরু করেছেন।সেই ছবিতে দেখা যাচ্ছে, অনন্যার সঙ্গে রয়েছেন বাবা চাঙ্কি পাণ্ডে। রয়েছেন অনন্যার বন্ধু শানায়া কাপুর ও তার বাবা অভিনেতা সঞ্জয় কাপুর। ওই ছবির এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে আদিত্যকেও! তিনি বলেন, ‘আমার পছন্দের মানুষ আদিত্য। তবে আমরা শুধুই বন্ধু, এটা আগেও বলেছি আর এখোনো বলছি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments