মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআমি বিষয়টা ঠিক বুঝে উঠতে পারিনি: পূজা চেরি
spot_img
spot_img

আমি বিষয়টা ঠিক বুঝে উঠতে পারিনি: পূজা চেরি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আব্দুল আজিজের হাত ধরে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নায়িকা পরিচয় পান পূজা চেরি। বলা হয়, শিশুশিল্পী পূজাকে নায়িকা বানানোর কারিগর তিনিই। কিন্তু মাঝে ঘর ছেড়ে দূরে যান পূজা। কাজ করেন অন্যান্য প্রযোজক-পরিচালক-নায়কের সঙ্গে। এতেই দূরত্ব বাড়ে তাদের মধ্যে। সেই দূরত্বের বরফ গলাতে এবং পুনরায় জাজ মাল্টিমিডিয়ায় ফিরতে চাইছিলেন পূজা চেরি। কিন্তু ওই যে অভিমানের তালা! পূজাকে তাই প্রকাশ্যে, সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে পোস্ট দিতে হয়েছে। এরপর জাজও সহাস্যে তাকে স্বাগত জানিয়েছে।

এবার প্রযোজকের জন্য ছুটে গেলেন বইমেলায়। কারণ আবদুল আজিজ এবার একটি কবিতার বই লিখেছেন। নাম ‘প্রিয়তমা, তোমাকে বলছি’। এই বইয়ের প্রচারণার জন্যই শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মেলায় পা রাখেন পূজা। আজিজের বই যে প্রকাশনী থেকে এসেছে, তাদের স্টলে বসে পাঠকদের আহ্বান জানান, সঙ্গে গণমাধ্যমের মুখোমুখিও হন। তবে বইয়ের বাইরে অন্য প্রসঙ্গে একপ্রকার নীরবতাই পালন করলেন নায়িকা।

যেমন তার কাছে জানতে চাওয়া হয়েছিলো, দেশে হিন্দি সিনেমা আমদানি নিয়ে যে তোড়জোড় চলছে, তাতে তার প্রতিক্রিয়া কেমন? এক বাক্যে জবাব সারলেন পূজা। বললেন, ‘আমি ঠিক বিষয়টা বুঝে উঠতে পারিনি, তাই এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।

তিনি বলেন, ‘কাজের সংখ্যাটা বাড়াতে চাই না। এর আগে যতগুলো কাজ করেছি সেগুলো সাইডে রেখে আরও ভালো ভালো কাজ করতে চাই। বছরে একটা কাজ করি বা দুইটা কাজ করি সেগুলো যেনো ভালো হয়। এখন সিনেমার গল্প শুনছি। শুনে ভালো লাগলে সেটা নিয়ে কাজ করছি আর ভালো না লাগলে সেটা নিয়েও ভাবছি। এভাবেই সময়টা কাটছে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। রায়হান রাফী নির্মিত এ ছবির নায়ক সিয়াম আহমেদ। এর আগে অবশ্য জাজের একাধিক ছবিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছিলেন পূজা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments