মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকআমেরিকায় এক দিনে ১৫০০ মৃত্যু, বিশ্বে আক্রান্ত ছাড়াল ১১ লাখ
spot_img
spot_img

আমেরিকায় এক দিনে ১৫০০ মৃত্যু, বিশ্বে আক্রান্ত ছাড়াল ১১ লাখ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

আমেরিকায় যেন মৃত্যুমিছিল চলছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৮০ জনের। যা এক দিনে মৃত্যুর নিরিখে সর্বোচ্চ। পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও। ইতিমধ্যেই সেখানে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ২ লাখ ৮০ হাজারে। ফলে আক্রান্তের সংখ্যায় গোটা বিশ্বে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৫৯ হাজার। শুক্রবারে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ মানুষ। মৃত্যু হয়েছে ৭ হাজারের বেশি মানুষের। যা এক দিনে আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সর্বোচ্চ। করোনার সংক্রমণ ছড়িয়েছে মোট ১৮১টি দেশে।

আমেরিকার পর আক্রান্ত এবং মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। পাল্লা দিয়ে প্রতি দিন নতুন করে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে। ইটালিতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৮১ জনের। মৃত্যুর নিরিখে গোটা বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ইউরোপের এই দেশটি।

করোনায় আক্রান্তের সংখ্যায় আমেরিকা এবং ইটালির পর রয়েছে স্পেন ও জার্মানি। মৃত্যুর সংখ্যা ১৩০০-র আশপাশে ঘোরাফেরা করছে জার্মানিতে। তবে স্পেনে এই সংখ্যাটা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুমিছিল চলছে ফ্রান্সেও। ইটালি, স্পেনের পরই করোনার তাণ্ডব চালাচ্ছে এই দেশে। সাড়ে ৬ হাজার জনের মৃত্যু হয়েছে সেখানে। সূত্র: রয়টার্স, বিবিসি।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments