ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলােশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২৯ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪৬ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৪৭ পয়সা ইপিএস হয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments