রবিবার, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআরও কমেছে স্বর্ণের দাম
spot_img
spot_img

আরও কমেছে স্বর্ণের দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

গতকাল শুক্রবার স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। অর্থাৎ টানা দুদিন দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিল সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৬৫৫ টাকা। সেই হিসাবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াবে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৭ হাজার ৮১৫ টাকা। সেই হিসাবে এক ভরির দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৩০০ টাকা। এক ভরির দাম পড়বে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা। সেই হিসাবে এক ভরির দাম দাঁড়াবে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

এদিকে, স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ১৯০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments