ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৯৩৫। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮১ জনেই রয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩০৩ জন। ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৩৯১টি নমুনা।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯.২৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের হার ১৩.০৯ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments