ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৭ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। এক্ষেত্রে কাট-অফ হারও ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।
বুধবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
চলতি মে মাসে মোট ৪৬ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৬১৩ কোটি ৮৫ লাখ বা ৬.১৩ বিলিয়ন ডলার।
ডেইলি শেয়ারবাজার ডটকম


























Recent Comments