মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআরবি বলে সৌদিবাসীর মন জয় করলেন রোনালদো
spot_img
spot_img

আরবি বলে সৌদিবাসীর মন জয় করলেন রোনালদো

ডেইলি শয়ারবাজার ডেস্ক: বিশ্ব ফুটবলের এক মহাতারকাকে দলে ভিড়িয়েছে আল নাসর। উচ্ছ্বসিত আল নাসের ক্লাব তাই ক্রিশ্চিয়ানো রোনালদোর পরিচয়পর্ব অনুষ্ঠানটা করতে চেয়েছিল জাঁকজমকপূর্ণভাবে, তা নিজেদের প্রত্যাশা মতো আয়োজনের মধ্য দিয়েই পর্তুগিজ সুপারস্টারকে বরণ করে নিয়েছে সৌদি আরবের ক্লাবটি। রোনালদোও পরিচয়ের দিনেই নিজের নতুন ক্লাবের সমর্থকদের মন জয় করে নিয়েছেন তাদের সঙ্গে আরবি ভাষায় ভাব বিনিময় করে!

আল নাসেরের সঙ্গে রেকর্ড গড়া চুক্তিটা রোনালদো সেরে ফেলেন গত সপ্তাহেই। এরপর গত পরশু বান্ধবী ও সন্তানদের নিয়ে পা রাখেন সৌদি আরবে। নতুন ক্লাবে তার পরিচয়পর্বটাও সম্পন্ন হয়েছে সেদিনই।

পরিচয় অনুষ্ঠানে বান্ধবী ও সন্তানদের নিয়েই আল নাসেরের মরসোল পার্ক স্টেডিয়ামে হাজির হন রোনালদো। ভেতরের আনুষ্ঠানিকতা সেরে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বড় ছেলেকে নিয়ে যখন আল নাসেরে হলুদ জার্সি পরে মাঠে প্রবেশ করেন, মরসোল পার্কের গ্যালারিভর্তি সমর্থকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে স্বাগত জানায় তাকে।

সমর্থকরা করতালি আর স্লোগানে বরণ করে নেয় রোনালদোকে। সমর্থকদের অনেকেই নিজেদের আরবি ভাষায় স্লোগান দিচ্ছিল। রোনালদোও ভালোবাসার প্রতিদানে সমর্থকদের স্লোগানের জবাব দেন আরবি ভাষায়। রোনালদোর মতো এক সুপারস্টারকে নিজেদের প্রিয় দলে পেয়ে এমনিতেই আল নাসেরের সমর্থকরা ছিল উদ্বেলিত।

পরিচয়পর্বের দিনে আল নাসেরের সমর্থক তথা সৌদি আরবের মানুষদের বিশেষ প্রতিশ্রুতিও দিয়েছেন রোনালদো।

রোনালদো বলেছেন, ক্লাব আল নাসের ও সৌদি আরবের ফুটবলের উন্নতি করতে চান তিনি। পাশাপাশি সমালোচকদেরও ধুয়ে দিয়েছেন রোনালদো। ইউরোপ ছেড়ে সৌদি আরবের লিগে যোগ দেওয়ায় অনেকেই বিরূপ মন্তব্য করেন। তাদের দিকে পাল্টা তীর ছুঁড়ে রোনালদো বলেছেন, ‘অনেকে অনেক রকম পরামর্শই দিচ্ছে। কিন্তু তারা আসলে ফুটবলের কিছুই বুঝে না। ফুটবল এখন অনেকটাই বদলে গেছে। এবারের বিশ্বকাপের কথাই ধরুন। যারা চ্যাম্পিয়ন হয়েছে, তারা কিন্তু সৌদি আরবের কাছে হেরেছে। দক্ষিণ কোরিয়া, মরক্কোও সেটা দেখিয়েছে। তাই আমি সৌদি ক্লাবে খেলতে এসেছি। এখানকার ফুটবলের জন্য কিছু করতে চেয়েছিলাম। তাই আল নাসেরে সই করেছি।

রোনালদো এটাও জানিয়েছেন, ইউরোপের অনেক ক্লাব, এমনকি ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের অনেক ক্লাবও তার সঙ্গে চুক্তি করতে চেয়েছিল। কিন্তু সেসব ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি আল নাসেরের চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। পরিচয়পর্ব অনুষ্ঠানে একটা অনিচ্ছাকৃত ভুলও করেন রোনালদো। একবার সৌদি আরব বলতে গিয়ে ভুলবশত ‘দক্ষিণ আফ্রিকা’ বলে ফেলেন। তার সেই মুখ ফসকানো ভুল নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানারকম রসিকতা হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments