মঙ্গলবার, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআরামিট সিমেন্টের বিরুদ্ধে তদন্ত কমিটি
spot_img
spot_img

আরামিট সিমেন্টের বিরুদ্ধে তদন্ত কমিটি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট সিমেন্টের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গঠিত কমিটি কোম্পানিটির পরিচালনা পর্ষদের বিগত ছয় বছরের পরিচালনা কর্মদক্ষতাসহ আর্থিক দুর্বলতা যাচাই করবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে কমিশন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আরামিট সিমেন্টের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসি’র উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ ও সহকারী পরিচালক আলী আহসান।

বিএসইসি’র জারি করা আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মনে করে, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে আরামিট সিমেন্টের ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে পরিচালনা কর্মদক্ষতা অনুসন্ধান করা প্রয়োজন। তাই, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ (১৯৬৯ সালের অধ্যাদেশ নং- ১৭) এর ২১ ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ১৭ক ধারা অনুযায়ী আরামিট সিমেন্টের পরিচালনা কর্মদক্ষতা অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটিতে বিএসইসির কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হলো। তদন্ত কর্মকর্তারা এই আদেশ জারির ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম পরিচালনা করে বিএসইসি’র কাছে একটি প্রতিবেদন জমা দেবেন।

জানা গেছে, সহযোগী কোম্পানিগুলোকে অবৈধভাবে ঋণ দেওয়ায় বিপাকে পড়েছে আরামিট সিমেন্ট। গত পাঁচ বছরে ব্যবসা প্রতিষ্ঠানটি তার ছয় সহযোগীকে কোনও সুদ ছাড়াই ৭৭.২১ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। তালিকাভুক্ত কোম্পানি ঋণের সুদব্যয় বহন করছে। ফলে শেয়ারহোল্ডাররা তাদের প্রত্যাশিত মুনাফা থেকে বঞ্চিত হয়েছেন। সে কারণে কোম্পানিটির ভেতরগত অবস্থা তুলে ধরতে নিয়ন্ত্রক সংস্থা তদন্ত কমিটি গঠন করেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

 

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments