শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআর্জেন্টিনার দল থেকে ছিটকে গেলেন মেসি
spot_img
spot_img

আর্জেন্টিনার দল থেকে ছিটকে গেলেন মেসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে ২২ মার্চ উরুগুয়ে ও ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই দুই ম্যাচের দলে ছিলেন বিশ্বকাপ জয়ী আলবিসেলেস্তে তারকা লিওনেল মেসি। কিন্তু ইনজুরিতে ওই দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।

লিওনেল মেসি কিছুদিন ধরে ইনজুরিতে ছিলেন। যে কারণে ইন্টার মায়ামি কোচ দুই ম্যাচে খেলাননি তাকে। তবে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে ফিরে দারুণ এক গোল করেন লিও। দলও জেতে ২-১ ব্যবধানে।

ওই ম্যাচেই নতুন করে অস্বস্তি বোধ করেন মেসি। যে কারণে জাতীয় দল থেকে নাম প্রত্যাহার করেছেন আটটি ব্যালন ডি’অর জয়ী ও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী এই তারকা।

সংবাদ মাধ্যম জানিয়েছে, আটালান্টার বিপক্ষে ম্যাচের পর মেসির একটি স্ক্যান করানো হয়। সেখানে পায়ের মাংসপেশি ও সংযোগে ইনজুরি পাওয়া গেছে। যে কারণে তিনি আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না।

তার ইনজুরি শনাক্ত হওয়ার পর ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আন্তর্জাতিক বিরতির সময়টায় মেসিকে বিশ্রাম দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন।

লিওনেল মেসির মতো ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে ছিটকে গেছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তিনি প্রায় দেড় বছর পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন। তারা দু’জনই ছিটকে যাওয়ায় মেসি-নেইমার লড়াই দেখা হলো না ভক্তদের।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments