ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড প্রথম প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর’২০), দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর’১৯) ও তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিক: কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৬২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৮ টাকা ২৭ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক: কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ০১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) ছিল ২১ পয়সা।
এদিকে ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩২ পয়সা।একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৮ টাকা ৭৫ পয়সা।
তৃতীয় প্রান্তিক: কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ১১ পয়সা।
সর্বশেষ ৯ মাসে (জুলাই,১৯-মার্চ’২০) কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ৪৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬ টাকা ৬১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


























Recent Comments